সিরাজগঞ্জে তথ্য আপার উদ্যোগে উঠান বৈঠক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রগোপরেখী গ্রামে সোবহানের বাড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, তথ্যসেবা কর্মকর্তা শরিফা খাতুন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাজুক বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে উঠান বৈঠকে আগত মায়েদের নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জুয়া সম্পর্কে সচেতন করেন এবং সামাজিক ব্যাধিগুলো দূর করতে মায়েদের আহবান জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর