নান্দাইলে আশ্রয়ণ কেন্দ্র, এতিমখানা ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

নান্দাইল উপজেলায় আশ্রয়ণ কেন্দ্র, এতিমখানা ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন।

আজ সোমবার দুপুরের দিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিনি তিনশত শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। এই উপজেলায় প্রথম দফায় ১৩ ইউনিয়নে ৬ হাজার কম্বল জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ অব্যাহত আছে।

জানা গেছে, সোমবার ইউএনও মুশুলী ইউনিয়নের বারপাড়া গ্রামে ও নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে অবস্থিত আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। পরে তিনি উত্তর রহিমপুর এতিমখানায় শিশুদের এবং রাস্তায় ছিন্নমূল মানুষকে এই কম্বল দেন। এই শীতে কম্বল পেয়ে এতিম শিশু ও ছিন্নমূল মানুষেরা খুবই আনন্দিত হয়েছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত সরকারি কম্বল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন ইউনিয়ন ঘুরে এই কম্বল বিতরণ করছেন। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো সাথে আনন্দ ভাগাভাগি করার মূহুর্তগুলো অন্যরকম।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর