বেনাপোলে পৌর মেয়রের উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

যশোরের বেনাপোল গয়ড়া গ্রামে ১০০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

সোমবার (২১ ডিসেম্বর) বিকালে গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কম্বল বিতরণ করা হয়।

এ কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, আওয়ামী যুবলীগের সভাপতি মিনাজুল হোসেন, সাধারন সম্পাদক নুর ইসলাম, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ প্রমুখ।

হতদরিদ্র আনসার আলী বলেন, প্রচন্ড শীতে রাত্রে শীত বস্ত্রের অভাবে ঘুমাতে পারি না। অভাব অনটনের সংসারে শীত বস্ত্র কেনারও সামর্থ নাই। আজ ভালো লাগছে কম্বল পেয়ে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর