রংপুরের সিটি বাজারে অভিযান চালিয়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় অবৈধ পলিথিন বিক্রির দায়ে নয় প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ।
সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট মাহমুদ হাসান মৃধা ও র্যাব যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন। এ সময় সিটি বাজারের বিভিন্ন দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এক লাখ টাকা।
নির্বাহী ম্যাজিট্রেট মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এসব নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপননের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং চোরাই ভাবে পরিচালিত সকল পলিথিন কারখানা খুজে বের করে সিলগালা সহ দোষীদের আইনের আওতায় আনা হবে।
বার্তাবাজার/এ.আর