ঘাটাইলে ভ্রাম্যমান আদালত পোল্ট্রি খামারীকে জরিমানা

সোমবা (২১ইডিসেস্বর) দুপুর ১টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনর্পু চওনাপাড়া গ্রামের পোল্ট্রি ফার্মের মালিক মোসলেম উদ্দিন পোল্ট্রি ফার্মের দুষিত বর্জে আবাদী জমি নষ্ট হওয়ার কারনে পঞ্চাশ হাজার(৫০,০০০)টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) অঞ্জন কুমার সরকার।

ঘাটাইল উপজেলা ভেটেরিনারী সার্জন বাহাউদ্দিন রিজভী জানায়, চওনাপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোসলেম উদ্দিন দির্ঘ ৭বছর যাবৎ খামারের নিয়ম নীতি অনুসরণ না করে খামার পরিচালনা করে আসছেন। পরে গ্রামবাসীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়ের করেন। প্রানী সম্পদ কার্যালয় তদন্ত করে সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) অঞ্জন কুমার সরকার সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানায়, তদন্ত করে পরিবেশ দুষনের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ আইনে তাকে(খামারী) কে জরিমানা করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর