অভিনেতা আবদুল কাদেরের শরীরে এবার করোনা শনাক্ত

অনেক দিন ধরে ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের শরীলে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল (২০ ডিসেম্বর) চেন্নাইয়ের হাসপাতাল থেকে দেশে এনে চিকিৎসা দেয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে।

আজ (২১ ডিসেম্বর) সকালে অভিনেতার করোনার নমুনা সংগ্রহ করা হয় ও বিকেলে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে মেডিকেল অনকোলজিস্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে আছেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, অভিনেতা আবদুল কাদেরের টিউমার ধরা পড়ার পর পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে ৮ ডিসেম্বর তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাকে দেশে এনে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর