অবশেষে ধরা পড়লো সিরাজদিখানের দুর্ধর্ষ মোবাইল চোর

সিরাজদিখানে একই দোকানে বার বার চুরির ঘটনায় অবশেষে চোরকে ধরতে সক্ষম হয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

গতকাল রবিবার উপজেলার বালুচরের বালুচর বাজার ব্রীজর উপর থেকে ১১ টি মোবাইল সেট ও একটি ল্যাপটপসহ সৈয়দ মাইনুদ্দিন (১৮) নামে এক চোরকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার হেফাজতে থাকা বিভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন মডেলে ১১ টি মোবাইল সেট ও একটি ল্যাপটপ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত চোর উপজেলার বালুচর ইউনিয়নের চর চসিমউদ্দিন গ্রামের নাছির উদ্দিন গাজীর ছেলে এবং বালুচর বাজার বনিক সমিতির সভাপতি আমির হোসেনের ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একি দোকানে ৩ বার চুরি হয় অল্পদিনের মধ্যে, গত ১৫ নভেম্বর রাতে বালুচর বাজারস্থ হেফাজত ইসলাম মোবাইল পয়েন্ট নামের মোবাইল ফোনের দোকানে প্রথমবার চুরি হয় ৪২টি মোবাইল সেট। ঘটনার ২৪ দিনের মাথায় পুনরায় একই দোকানে একইভাবে চালে টিন কেটে চুরি হয় আরো ২৫টির মত মোবাইল সেট। এ ঘটনার পর ভুক্তভোগী দোকান মালিক মাহমুদুর রহমান উজ্জল অজ্ঞাতনামা বিবাদী করে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই ইমরান খান প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে চোরকে শনাক্ত করে গ্রেফতার করেন এবং পুলিশ চোর সৈয়দ মাইনুদ্দিনের নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে তার হেফাজতে থাকা বিভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন মডেলে ১১ টি মোবাইল সেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

এ ব্যপারে সিরাজদিখান থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বালুচর বাজারের হেফাজতে ইসলাম মোবাইল পয়েন্টের চুরি যাওয়া মোবাইল গুলোর আইএমই গুলো ট্রাকিং করে রেখেছিলাম। সেই মোবাইল গুলোর একটি মোবাইলে চোর তার নিজের সিম একটিভ করলে আমরা তখন লোকেশন ও ইউজারের পরিচিতি পাই। পরে সোর্স লাগিয়ে বালুচর বাজার ব্রীজ থেকে তাকে গ্রেফতার করি। তাকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর