জামালপুরের সরিষাবাড়ীতে ট্যাফে ট্রাক্টর ও অটো বাইকের সংঘর্ষে গিয়াস উদ্দিন (৬৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সুত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন সোমবার ১১ টার দিকে কান্দারপাড়া গ্রামের নিজ বাড়ি হতে ব্যাটারী চালিত অটো বাইক দিয়ে কেন্দুয়া বাজারে যাওয়ার পথে হাসড়া মাজালিয়া এলাকায় পৌছলে অপর দিক থেকে আসা ট্রাফে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে অটো ভ্যানটি রাস্তার নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল করিম বলেন, দূর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।
বার্তাবাজার/এ.আর