সব জায়গায় ব্যর্থ বিএনপি এখন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে।
সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন উভয় সংকটে। দলের ভেতরে বাইরে উভয় স্থানেই তারা বেকায়দায়। বাইরে জনগণের কাছে নিন্দিত আবার দলের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে চরম সংকট। গণতন্ত্রকে এগিয়ে নিতে তারা যেন দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা রাখে তার জন্য আমি আহ্বান জানাই।
তিনি বলেন, দেশের অগ্রহতি ও উন্নয়ন অনেকেরই পছন্দ হয়না। দেশ সমৃদ্ধ হলে যে অর্থনীতির ভীত মজবুত হবে তা দেখে অনেকের গায়ে জ্বালা ধরে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ ব্যাপারে সচ্চার ভূমিকা রাখবে বলে আশা রাখি।
বার্তাবাজার/এসজে