মহামান্য রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদে ২০২১ সালে যে ভাষণ দেবেন তার খসড়া অনুমোদন দিয়েছেন মন্ত্রীসভায়।
সোমবার (২১ ডিসেম্বর) মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় মন্ত্রী সভার বৈঠক। মন্ত্রীসভার এই বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
মন্ত্রীসভার বৈঠক শেষে, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, এই অনুমোদনের কথা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রপতির ভাষণ সংক্ষিপ্ত এবং ইলাবোরেটসহ মোট দশটি বিষয় গুরত্ব পাচ্ছে।
ভাষণের বিষয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনৈতিক চিত্র, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রহণ করা পদক্ষেপ এবং তার সাফল্য, রূপকল্প-২০২১ বাস্তবায়নে গ্রহণ করা কর্মসূচি এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন, দেশে-বিদেশে কর্মসংস্থান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অর্জিত সাফল্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রসার, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি প্রশাসনিক নীতি, উন্নয়ন দর্শন, কৌশল এবং সকল অগ্রযাত্রার জন্য করণীয় পদক্ষেপ তুলে ধরা হবে রাষ্ট্রপতির ভাষণে।
বার্তাবাজার/ই.এইচ.এম