চট্টগ্রামের আনোয়ারায় নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ছত্তার হাট ভিরোল এলাকার ওয়ারেন্টভূক্ত মোহাম্মদ রনি (৩০) ও জুঁইদন্ডী গ্রামের ওয়ারেন্টভূক্ত মোহাম্মদ কামাল (৩৫) কে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন থানার উপ সহকারি পুলিশ পরির্দশন বিকাশ রুদ্র।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পৃথক এলকার নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট দুই আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর