মাত্রাতিরিক্ত বেতন ও বিভিন্ন ফি আদায়ের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবনার বেড়া উপজেলার কৈটোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত বেতন ও বিভিন্ন ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

আজ সোমবার সকাল থেকে বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অব্যাহতি দাবিতে বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

এ সময় শিক্ষার্থী ও অভিভাবক জানান, উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কৈটোলা আদর্শ উচ্চ বিদ্যালয়টি উপজেলার বেশ নামি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এক হাজার ৪০৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীই দরিদ্র ও নদীভাঙনে নিঃস্ব হওয়ার পরিবারের।

শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগাতে অভিভাবকদের এমনিতেই ব্যাপক বেগ পেতে হয়। এর ওপর বছর খানেক হলো শিক্ষার্থীদের বেতন দ্বিগুণ বাড়ানো হয়েছে। করোনার কারণে ক্লাস বন্ধ থাকলেও অভিভাবকদের কাছে পুরো বছরের এই বর্ধিত বেতনের জন্য চাপ দেওয়া হচ্ছে। বেতন ছাড়া অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হচ্ছে না এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ না করার হুমকি দেওয়া হচ্ছে। খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্মর্তার কাছে বিচারের দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর