দিন দিন বেড়েই চলছে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা এবং প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো ১৭ লাখে।
বিশ্বে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৭১ লাখ ৯০ হাজার ৯৪৯ জন।
এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫ কোটি ৪১ লাখ ৬ হাজার ৯৩০ জন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বার্তাবাজার/ই.এইচ.এম