৫ দফা দাবিতে সিলেটে ধর্মঘট পালন করছে অটোরিকশা চালকরা। সোমবার (২১ ডিসেম্বর) ভোর থেকে ৪৮ ঘণ্টার এই ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক জোট এবং জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সম্মিলিত ঐক্য পরিষদ।
মিশুক ও প্রাইভেট গাড়িসহ ব্যাটারিচালিত রিকশা দিয়ে যাত্রী পরিবহন বন্ধ করা ও গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ ৫টি দাবিতে তারা এই ধর্মঘট পালন করছেন।
রোববার (২০ ডিসেম্বর) বেলা দুইটায় সিলেটের বিশ্বনাথ বাজারে তাদের কার্যালয়ের সামনে আওজিত এক সমাবেশ থেকে এই ঘোষণা দেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ জানান, ৪৮ ঘন্টার মাঝে দাবি না মানা হলে ২৩ ডিসেম্বর মহাসড়কে অবস্থান নিয়ে তারা যান চলাচল বন্ধ করে দিবেন।
এদিকে সিএনজি চালিত অটোরিকশা চলাচল না করায় নগরীরসহ বিভিন্ন সড়কে সকাল থেকে চরম ভোগান্তীর মুখে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে অফিসগামীদের যাতায়াতের সবচেয়ে ভাল মাধ্যম ছিল অটোরিকশাগুলো। যার কারণে তারাও এখন বিপদে আছেন।
বার্তাবাজার/এসজে