যশোরে ২০ পিস সোনার বারসহ পাচারকারী আটক

যশোরের পৌর পার্কের সামনে থেকে ২০পিস সোনারবারসহ ইমাদুল হোসেন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (২১ ডিসেম্বর) ভোরের দিকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মুল্য ১ কোটি ৬৩ লাখ টাকা। আটককৃত সোনা পাচারকারী হলেন- বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে ইমাদুল হোসেন(২৪)।

যশোরস্থ ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল সেলিম রেজা বার্তাবাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র যশোর শহরের পৌর পার্কের সামনের রাস্তা দিয়ে স্বর্ণের চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছে। এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা ভোর সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে রাস্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০টি স্বর্ণেরবার উদ্ধার করেন।

তিনি আরো জানান, আটক ব্যক্তি র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর