রাজধানীর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার পাশে খিচুড়ি পট্টি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট। সোমবার দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর দুইটার দিকে আগুনের সুত্রপাত হয়। এখন পর্যন্ত সেখানে ৬টি ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানা যায়নি।
উল্লেখ্য, রাজধানীতে সম্প্রতি বেশ কয়েকটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এগুলোর বেশিরভাগই ঘটেছে অসতর্কতার কারণে। তবে ২ কিছুদিন আগে ২ দিনের ব্যবধানে ৩ বস্তিতে আগুন লাগার পর বস্তিবাসীর ধারণ হয়েছিল বিরূপ।
বার্তাবাজার/কে.জে.পি/এসজে