নতজানু সরকার দিয়ে দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব রক্ষা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এদেশের মানুষের সম্মান বলে আর কিছু থাকল না। দেশের জনগণ এমন একটি সরকারের অধীনে বাস করছে যেন তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছে।
রহুল অভিযোগ করে বলেন, গত ১২ বছরে দেশের সীমান্তে পাঁচ শতাধিক নিরহ মানুষকে হত্যা করেছে ভারত কিন্তু সরকার তার নতজানু নীতির কারণে কোন প্রতিবাদ করেনি।
তিনি আরো বলেন, সরকারের সমালোচনা করলেই তাদের বিরুদ্ধে দেয়া হয় মিথ্যা মামলা। নিয়ে যাওয়া হয় কারাগারে। অথবা করা হয় গুম বিচারবহির্ভূত হত্যার শিকারও হতে হয়েছে অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, বিএনপি নেতা আহসান ঊদ্দিন খান শিপন, শেখ আব্দুল হালিম খোকন, বিএনপির সহ দফতর সম্পাদক মো. মুনির হোসেন, কেন্দ্রীয় নেতা কাজী রওনকুল ইসলাম টিপু,মাহবুব মাসুম শান্ত, এবিএম আব্দুর রাজ্জাক, আব্দুল আউয়াল, কাজী মনিরসহ অন্যান্য নেতৃবর্গ।
বার্তাবাজার/ই.এইচ.এম