বাঘা যতীন ভাস্কর্য ভাঙচুর: রিমান্ডে ৩ আসামি

কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী নেতা বাঘা যতীনের আবক্ষ ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩ জনকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন রিমান্ডের আবেদনের শুনানি করে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি কয়া ফুলতলা গ্রামের মহিরুদ্দিন সেখের ছেলে আনিসুর রহমান আনিছ (৩৫), নাসির উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০) ও বুদ্দিন মণ্ডলের ছেলে হৃদয় হোসেন (২০)।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, বাঘা যতীনের আবক্ষ ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়ের করা মামলায় গ্রেপতারর ৩ জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানি শেষে ৩ দিনের করে আবেদন মঞ্জুর করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর