জাতি নির্বাচন কমিশনের পদত্যাগ চায়: ফখরুল

বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কোন দিন সুষ্ঠ নির্বাচন আশা করা যায় না। দুর্নীতিগ্রস্থ, অযোগ্য নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না জেনেও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছি বলে উল্লেখ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরো বলেন, সারা দেশ এই অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ চায়।

সোমবার (২১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিএনপির অভ্যন্তরীন গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যের জবাবে ফখরুল বলেন, দেশের গণতন্ত্র খেয়ে ফেলেছে আওয়ামী লীগ। এরপরও দলটি বিএনপির অভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বলে। এটা তাদের মুখে বেমানান’।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর