বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ (২১ ডিসেম্বর) সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে , অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
গােপালগঞ্জ, সীতাকুন্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, বদলগাছী, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কোন কোন স্থান থেকে দূরীভূত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেইসাথে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা সম্পর্কে জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বার্তা বাজার/এস.এস