নীলফামারী ডিমলায় সামাজকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি কারী যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
উল্লেখ্য, গ্রেফতারকৃত যুবক আকাশ রায় নিরব শনিবার (১৯-ডিসেম্বর) সকালে Akash Roy Nirob নামের ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজন বন্ধুর ফেসবুক পোষ্ঠে মন্তব্য করে সে। রাসুল (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালের পোস্ট ও সে তারই আইডিতে পোস্ট করে।
আকাশ রায় নিরব উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গণেশ রায়ের ছেলে।
তার মন্তব্য সে নবীকে কাম, ক্রোধ, মোহ ও লোভে লালায়িত একজন নরপিশাচ হিসেবে উল্লেখ করেন। নাবালিকা ধর্ষক, বিশ্বখ্যাত ভিলেন, লম্পট খলনায়ক, অসুর, লুটতরাজ, ঘাতক, কসাই সহ আরে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে সে। তার মন্তব্যে সে আরো উল্লেখ করে আমরা ইসলাম চাই না। আমরা ইসলামের হাত থেকে মুক্তি পেতে চাই।
এদিকে শনিবার রাত ৮টার পর থেকেই গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে সবাই একজোট হতে থাকে এই বিষয়টি নিয়ে স্থানীয়রা সবাই এই ছেলের বিচার এবং শাস্তি দাবী করে।
খবর পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে বুঝিয়ে শান্ত করে, হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক আকাশ রায় নিরবকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস প্রদান করে।
রোববার সকালে ডিমলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বার্তাবাজার/পি