ডেমু ট্রেন: ২ লাখের যন্ত্রাংশ ৪২ লাখ টাকায় ক্রয়

হরিলুটের দেশ। চলছে হরিলুট ডেমু ট্রেন মেরামতের নামে। মাত্র দুই লাখ টাকা দামের যন্ত্রাংশ ক্রয় করেছে ৪২ লাখ টাকায়। ইঞ্জিনের বিশেষ মেরামতের প্রয়োজন দেখিয়ে ৮ কোটি ২৫ লাখ টাকার হরিলুটের অভিযোগ চলে গেছে দুদক পর্যন্ত।

ট্রেনের যন্ত্রাংশ ক্রয় করেছে বিশ গুণ বেশি দামে। এসকল অভিযোগ ওঠে এসেছে রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল-আলম চৌধুরীর বিরুদ্ধে। তবে এ ব্যাপারে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেন নি। যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।

২০টি ডেমু ট্রেন ক্রয় করা হয় ৬৫৪ কোটি টাকায়। ক্রয় করার পর থেকেই বিকল হতে শুরু করে ট্রেনগুলো। এরপর বিকল হওয়া ট্রেন ২০১৮-১৯ অর্থবছরে ৮ কোটি ২৫ লাখ টাকায় ১৭টি ডেমুকে বিশেষ মেরামত “ওভার হোলিং” করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। ট্রেনগুলো ক্রয় করা হয়েছিল ২০১৩ সালে।

গণমাধ্যমকে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

এখন ২০টি ডেমু ট্রেনের বেশির ভাগই অচল অবস্থায় পড়ে আছে ঢাকা ও চট্টগ্রাম লোকশেডে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর