গাজীপুরে তুলার গোডাউনে আগুন

গাজীপুরের পূবাইল কুদাব এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, প্রথমে একটি ঘরে আগুন লাগে। পরে, মুহূর্তেই আগুন আরো ১০টি গোডাউন ঘরে ছড়িয়ে পড়ে। টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর