স্পানিশ লা লিগার ম্যাচে এইবারের বিপক্ষে ৩-১ গোলে রিয়াল মাদ্রিদের জয়।
রোববার (২০ ডিসেম্বর) ম্যাচের ছয় মিনিটেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর ১৩ মিনিটেই লুকা মদ্রিচের গোলে ব্যবধান বাড়ে মাদ্রিদের দলটির।
ঘরের মাঠে মাঠে ২৮ মিনিটে ২৫ গজ দূর থেকে অসাধারণ এক শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ব্যবধান কমান কিকে গার্সিয়া।
বিশ্রাম থেকে ফিরে গতি বাড়ায় এইবার তবে গোলের দেখা পায়নি। বরং অতিরিক্ত সময় লুকাস ভাসকেজের গোলে জয় নিশ্চিত হয় জিনেদিন জিদানের শিষ্যরা।
বার্তাবাজার/ই.এইচ.এম