ফাইজারের করোনা টিকা নিয়ে অজ্ঞান হয়ে পড়লেন নার্স (ভিডিও)

ফাইজারের করোনা টিকা নিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির হাসপাতালের টিফানি ডোভার নামে এক নার্স। এ ঘটনায় যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে।

নার্স টিফানি ডোভার টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, আমরা কোভিড ইউনিটে ছিলাম। আমরাই প্রথম করোনা টিকা পেয়েছি। আমি ও আমার সহকর্মীরা সবাই টিকা নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম।

সাংবাদিকদের সাথে কথা বলতে বলতে হঠাৎ তিনি বলেন, আমার মাথা ঘুরছে। এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনার কিছুক্ষনের মধ্যে সুস্থ্য হয়ে গেলেও টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন।

বিশ্বে একাধিক করোনা টিকা ট্রায়াল পেরিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছে। কিন্তু টিকা দেওয়ার পর থেকেই অনেকের অভিযোগ, টিকা নেওয়ার পর ত্বকের সমস্যা থেকে শুরু করে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। আমেরিকায় নার্সের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা নতুন করে সেই বিতর্ক উসকে দিল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর