করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী

করোনা নেগেটিভ হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দ্বিত্বীয়বার করোনার নমুনা পরিক্ষায় শিক্ষামন্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

রোববার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনা পজিটিভ আসে। তারপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর