৬ নদীর পানি বণ্টন নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

৬টি অভিন্ন নদীর (মুহুরি, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতি)পানি বন্টন বিষয়ে নতুর বছরের প্রথম সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে ভারত-বাংলাদেশ।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ছয়টি অভিন্ন নদী নিয়ে গত বছর সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছিল। আমরা ওই নদীগুলোর বর্তমান তথ্য-উপাত্ত কয়েক মাস আগে ভারতকে সরবরাহ করেছি। এখন তারা সেগুলো পর্যালোচনা করছে।

এদিকে, গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ৬টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা হয়। ২ নেতাই এ বিষয়ে দ্রুত দরকষাকষি শেষ করার তাগিদ দেন।

১৯৯৬ সালে গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে ঐতিহাসিক একটি চুক্তি করে বাংলাদেশ। চুক্তির একটি ধারা অনুযায়ী পানি বণ্টনের তথ্যউপাত্ত নিয়ে বৈঠকের কথা আছে যা একটি রুটিন বিষয়। এছাড়া ১০ জেলায় ১৫টি অভিন্ন নদীর বাংলাদেশ দিকে সংরক্ষণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এর একটি তালিকা ভারতকে দেওয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর