রাজশাহীতে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার হওয়া এই হেরোইনের মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
রোববার (২০ ডিসেম্বর) রাতে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনের এই বিপুল চালান আটক করে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
আটককৃত ব্যক্তিরা হলেন, জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) ও তার সহযোগী রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলে , গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি প্যাকেটে থাকা ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়
উক্ত ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব।
বার্তাবাজার/ই.এইচ.এম