৮০০ বছর পর মধ্যরাতে এক হচ্ছে ‘বৃহস্পতি-শনি’

ঘন্টাখানেক পর এক বিরুল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। প্রায় ৮০০ বছর পর সোমবার মধ্যরাতে সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে ‘বৃহস্পতি’ ও ‘শনি’ গ্রহ। দেখে মনে হবে ২টি নয়, একটাই গ্রহ।

নেহরু প্লানেটারিয়ামের পরিচালক অরবিন্দ পরাঞ্জপাই জানান, বছরের সবচেয়ে ছোটদিন হচ্ছে সোমবার। এইদিন রাত ১২টা ২০ মিনিটে ‘বৃহস্পতি’ ও ‘শনি’গ্রহ এত কাছাকাছি থাকবে যে, তাদের মধ্যে মাত্র ০.১ ডিগ্রির কোণ তৈরি হবে। এই রকম মহাজাগতিক ঘটনা আবার ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ।

এর আগে, ১৬২৩ সালের ১ জুলাই এই দুটি গ্রহ এত কাছাকাছি এসেছিল। তখন তাদের দেখতে পাওয়া যায়নি।

তিনি আরো জানান, গ্রহগুলোর এতটা কাছাকাছি আসা সত্যিই দূর্লভ। পৃথিবী থেকে মনে হবে ‘বৃহস্পতি’ ও ‘শনি’ যেন একটিই গ্রহ। এমন ঘটনা ঘটলেও সেটা দেখা যায় না সব সময়। এবারের বৈশিষ্ট্য হল, এই ঘটনা দেখা যাবে। সেদিক থেকেও দূর্লভ এটি। কেননা, এমন মহাজাগতিক ঘটনা শেষবার দেখা গিয়েছিল ৮০০ বছর আগে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর