গ্যাস্ট্রিক থেকে রেহাই মিলবে ঘরোয়া টোটকায়

অনিয়মিত খাওয়া-দাওয়ার অভ্যাসের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়।এর থেকে রেহাই পেতে চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করার। অল্প করে বারবার খান। খাবারের মাঝে মোটামুটি ৩-৪ ঘণ্টা সময়ের ব্যবধান রাখলে খাবার হজম হবে সহজে।

* চর্বিযুক্ত মাছ বা চালানি মাছ বাদ দিয়ে সামুদ্রিক কিছু মাছ, চারা মাছের ঝোল দিয়েও মাঝে মাঝে খাওয়া সারুন। এতে শরীরের কোলেস্টরলের মাত্রাও বজায় থাকবে।

* চা-কফি ছেড়ে এই ক’দিন গ্রিন টি-তে ভরসা রাখুন। মেটাবলিজম বাড়িয়ে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে গ্রিন টি। দুধ চা এড়িয়ে চলুন। মাঝেমধ্যে ডায়েট তালিকায় থাকুক ডাবের পানি।

* প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান। এতে শরীরের টক্সিন যেমন সরবে, তেমনই শরীরে জলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে শরীরকে আগের অবস্থায় ফেরাতে ও হজমশক্তি বাড়াতে খাবার শেষে নিয়মিত থাকুক টক দই। অফিসে গেলে সঙ্গে রাখুন যেকোনো ফল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর