বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা চলাকালে গোলমাল সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে সিলেট সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজকে। একইসাথে তাকে উক্ত মামল্য প্রধান আসামি করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির নিউ মার্কেট থানার ওসি এস এম কাইয়ুম জানান, পরীক্ষা চলাকালে অরাজক পরিবেশ সৃষ্টির অপরাধে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে তাজকে। রোববার মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি কাইয়ুম বলেন, এই ঘটনায় ৪০ জনের নাম উল্লেখ করে ২০০ জইনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ৩৭ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ৫ জনকে ইতোমধ্যে রিমান্ডে নিয়েছি। পর্যায়ক্রমে সবাইকে নেওয়া হবে।
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের এই কাউন্সিলর এইবার বার কাউন্সিলের একজন পরীক্ষার্থী ছিলেন।
বার্তাবাজার/এসজে