ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে লং মার্চ শুরু করেছে দেশের আলোচিত কর্মী হানিফ বাংলাদেশি। রোববার (২০ ডিসেম্বর) সকালে যাত্রার তৃতীয় দিনে কক্সবাজারের চকরিয়ায় তিনি গণসাক্ষর সংগ্রহ করেন।
এ বিষয়ে হানিফ জানান, স্বাধীনতার ৫০ বছরে দেশের যে শাস্কই ক্ষমতায় এসেছে সেই ভোটের অধিকার কমবেশি লুট করেছে। গণতন্ত্র ও বাক স্বাধীনতা সংকুচিত করেছেন। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে দেশের সকল জনগণের প্রত্যাশা ভোটাধিকার নিশিচিত ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের। জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব দেশের জনগনের হাতে থাকলে অন্যায় স্থায়ী হয়না।
তিনি বলেন, বর্তমানে দেশের জনগণের হাতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বাচাইয়ের সুযোগ নেই তাই দুর্নীতি ও দুর্বৃত্তায়ন মাথাচারা দিয়ে ওঠেছে।
হানিফ জানান, এসব লক্ষেই আমার এই কর্মসূচী। দেশের প্রতিটি থানা ও জেলা শহর প্রদক্ষিণ করে আগামী ২৬ মার্চ তেঁতুলিয়ায় গিয়ে আমার এই অভিযাত্রা শেষ হবে।
চলমান কর্মসূচিতে দেশবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করছেন তিনি।
বার্তাবাজার/এসজে