যুক্তরাজ্যে আবারও করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যার ফলে রোববার থেকে যুক্তরাজ্যের সাথে সকল ফ্লাইট বন্ধ করে দিয়েছে ইতালি। একইসাথে লন্ডন শহরকে লকডাউন করা হয়েছে।
বিষয়টি জানিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রী লুইগি দি মাইও ফেসবুকে লিখেন, আমাদের সবার দায়িত্ব ইয়াতালির নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। বৃটিশ সরকারের সতর্কতা ও দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতিতে বৃটেনের সাথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তবে কতদিন ধরে এই ফ্লাইট চলাচল বন্ধ থাকবে তা জানাননি সংশ্লিষ্ট কেউ। কোনো কোনো সংবাদ মাধ্যমে এরই মাঝে বলা হচ্ছে আগামি বছর ইতালিতে করোনার তৃতীয় ঢেউ শুরু হতে পারে।
এদিকে যুক্তরাজ্যে করোনার প্রকোপের কারণে নেদারল্যান্ডস ও বেলজিয়াম বৃটেনের সাথে রেল ও আকাশপথের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
বার্তাবাজার/এসজে