এবারের ‘বই উৎসব’ আগেরবারের মত হচ্ছে না

করোনা সংক্রমণ এড়াতে এবার আর আগের বছরের মত বই উৎসব হবেনা। সরাসরি অনুষ্ঠানের পরিবর্তে এবার ভার্চুয়ালি নতুন বছরে শিক্ষার্থীদেরকে নতুন বই বিতরণের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন। তবে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই বই হাতে পাবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনার প্রাদুর্ভাবে এইবছর বই উৎসব বাতিল করা হয়েছে। প্রতিবার শিশু কিশোরদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী এই উৎসবের উদযাপন করলেও এবার সেটা হবে ভার্চুয়ালি। তবে ৩১ ডিসেম্বরই খোলা হবে নতুন বইয়ের পৃষ্ঠা।

এবছর উৎসবের দিন স্বাস্থ্য বিধি মেনে খুবই ছোট পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে শিক্ষা মন্ত্রণালয় ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দসহ উপস্থিত থাকবের সংশ্লিষ্ট সচিবগণ। গণভবন থেকে তাদের সাথে যুক্ত হবে প্রধানমন্ত্রী।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, এইবছর আগের মত বই উৎসব না হলেও ভার্চুয়ালি একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নতুন বইয়ের উদ্বোধন করবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর