শিক্ষাগত যোগ্যতা ছাড়াই একা ৩ থানার এসআই!

শিক্ষাগত ছাড়াই ৩ থানার এসআই। দুই হাতে টাকা কামিয়েছেন ৩ থানার এসআই পরিচয় দিয়েই। “লোভে পাপ আর পাপে মৃত্যু” তেমনই ঘটছে এই এসআই-এর জীবনে। অবশেষে ধরা খেলো আসল পুলিশের হাতে।

এমনি ঘটনা ঘটেছে বগুড়ায়। ভুয়া পুলিশের নাম সুলতান মাহমুদ আল সাব্বির। রোববার বিকেলে শহরের সাতমাথায় এলাকাবাসী এই ভুয়া এসআইকে ধরে পুলিশে দিয়েছে।

গ্রেফতারকৃত সাব্বির বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কোহলী উত্তরপাড়ার আব্দুল হাকিমের সন্তাস।

এলাকাবাসী জানায়, হঠাৎ কয়েকজন লোক বিকেলের দিকে আ.লীগ কার্যালয় সংলগ্ন মেরিনা মার্কেট এলাকায় উচ্চস্বরে ধর ধর বলে ১ জনকে দৌড়ে আটকায় । পরে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে।

এ বিষয়ে বগুড়া সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, কাহালু উপজেলার খাজলাল গ্রামে এক ব্যক্তির বাড়িতে পারিবারিক ঝামেলা চলছিল। কাহালু থানার এসআই পরিচয় দিয়ে কয়েকদিন আগে একটি পক্ষের হয়ে হুমকি দিয়েছেন সাব্বির। সে ১মে কাহালু থানার এসআই, পরে জয়পুরহাট ও আশুলিয়া থানার এসআই বলে পরিচয় দেয়। আজ বিকেলে সাতমাথায় এলাকায় গিয়ে আবারো ৩ থানার এসআই বলে নিজেকে পরিচয় দেয়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে ধরে পুলিশে খবর দেয়।

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারের পর সাব্বির সদর থানা হেফাজতে রয়েছেন। সাব্বিররে বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর