সিংড়ায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

নাটোরের সিংড়ায় বিলদহর ঈদগাহ মাঠে মানবতরী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার সন্ধ্যায় চামারি ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

খেলাটির উদ্বোধক ও উদ্যোক্তা গোল-ই আফরোজ সরকারি কলেজের সাবেক জিএস ও চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মমিন মন্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান,সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেক,যুগ্মসাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ফারুক,চামারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ দুলাল প্রমূখ।

প্রথম খেলায় বিজয়ী হয় সিংড়া দুর্দম বহুমুখী প্রতিষ্ঠান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর