নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এক বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর কারখানা খোঁজে পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসময় জাল টাকা বানানোর মেশিনসহ গ্রেফতার করা হয় মীরাজ মৃধা নামে একজনকে।
শনিবার দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার ভান্ডারিরপুল এলাকায় ওয়াকিল ভুইয়ার বাড়িতে এই অভিযানটি পরিচালনা করেন র্যাব-১১।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ১০০ টাকার ১৪টি জাল নোট ও স্ক্যানারসহ জালা টাকা প্রিন্ট করার কাজে ব্যবহৃত একটি প্রিন্টার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিরাজ মৃধা ওই বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি জাল টাকা তৈরি করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে রোববার (২০ ডিসেম্বর) র্যাব-১১ এর সিনিয়র পরিচালক মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিরাজ স্বীকার করেছে সে বাসা ভাড়া নিয়ে থেকে জাল টাকা তৈরী করে আসছিল। এজন্য ঘন ঘন বাসা পরিবর্তনও সে করছিল।
তিনি আরও জানান, আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের পাশাপাশি তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এসজে