মনজুরে মওলার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন আশির দশকের বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলার মৃত্যুতে।
আজ (রোববার) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন বার্তায় শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোক বার্তায় মরহুম মনজুরে মওলার রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন বাংলাদেশের সাহিত্য অঙ্গনের জন্য মনজুরে মওলার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বার্তায় মনজুরে মওলার আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন সৃষ্টিশীলতা ও সাহিত্যকর্মের জন্য মনজুরে মওলা স্মরণীয় হয়ে থাকবেন।
বার্তাবাজার/এ.আর