বালিয়াকান্দিতে অতিঃ ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি বালিয়াকান্দির কৃতি সন্তান চৌধুরী মঞ্জুরুল কবিরের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে বালিয়াকান্দির সদর ইউনিয়নের শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক গোলাম মোর্তবা রিজু, জিটিভির রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান আশিক, ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মাকসুদুর রহমান রনি, ইউপি সদস্য কিরন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলাতেই অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের পক্ষ থেকে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান তিনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর