মাগুরায় পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল এবং বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুর ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ ছাড়া ৯টি ওয়ার্ডে ৩৯ জন সাধারণ কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জনসহ সর্বমোট ৫০ জন কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল আকতার খান কাফুর মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। ছবি-বার্তা বাজার

আজ সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ অলিউল ইসলামের হাতে এ সব মনোনয়ন পত্র জমাদেন প্রার্থীরা। মনোনয়ন পত্র জমার পূর্বে নৌকা মনোনীত প্রার্থীর সমর্থকেরা শহরে ব্যাপক শো-ডাউন দিয়েছেন। এ ছাড়া কয়েকজন কাউন্সিলর প্রার্থীর সর্মথকদেরকেও মিছিল দিতে দেখা গেছে।

আগামী ১৬ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ৩৫ ভোট কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহন চলবে। মাগুরা পৌরসভায় বর্তমানে ৭৬ হাজার ৮৩৫ জন ভোটার রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর