চট্টগ্রামে গাড়িচালক আনোয়ার খুনের ঘটনায় গ্রেফতার-২

চট্টগ্রামে গাড়িচালক আনোয়ার খুনের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) সকালে নগরের কোতোয়ালী থানাধীন রেল স্টেশন ও পাহাড়তলী থানাধীন আবদু পাড়া এলাকায় অভিযান চালিয়ে আকাশ (২০) ও মিঠুন (১৭) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বলেন, শনিবার রাতে পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় ছুরিকাঘাতে খুন হন গাড়িচালক আনোয়ার। গাড়িচালক আনোয়ার খুনের সঙ্গে জড়িত দুইজনকে কোতোয়ালী থানাধীন রেল স্টেশন ও পাহাড়তলী থানাধীন আবদু পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা নিহত আনোয়ারের সঙ্গে একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন৷

রোববার বিকেলে গ্রেফতার দুইজনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা জানিয়েছেন, ১৬ ডিসেম্বর আনোয়ারসহ তারা পতেঙ্গা ঘুরতে যাওয়ার জন্য জনপ্রতি ২০০ টাকা করে চাঁদা তোলার বিষয়টি নিয়ে আনোয়ারের সঙ্গে কথা কাটাকাটি হয়। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে বিষয়টি সমাধানের জন্য রনি, আকাশ, মিঠুনসহ অন্যদের সঙ্গে আলাপ করার চেষ্টা করে আনোয়ার। সেখানে এক পর্যায়ে আনোয়ারকে ছুরিকাঘাত করা হয় এবং তিনি মারা যান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর