‘সীমান্তে আত্মরক্ষার্থেই ভারতীয়রা গুলি চালায়’

আত্মরক্ষ্মার্থেই সীমান্তে ভারতীয়রা গুলি চালায় বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রোববার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

ভারতের হাই কমিশনার বলেন, সীমান্তে হত্যা বিষয়ে আমরা অবগত। আমি নিশ্চিত ভারতের কেউ একটা মৃত্যুও চায় না। আমরা শান্তির সীমান্ত চাই। যতগুলো ঘটনা ঘটেছে তা কেবল আত্মরক্ষ্মার্থেই।

তিনি বলেন, ভারতীয়রা সীমান্তের এপারে কখনই গুলি করেনা । দুই পাশেই এক ধরণের মানুষ। সীমান্তে কে কোন দেশের নাগরিক তা বুঝা খুব কঠিন। এই অবস্থা বন্ধে যৌথ প্রচেষ্টা প্রয়োজন।

রোহিঙ্গা সঙ্কট সম্পর্কে তিনি বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা প্রত্যেক রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসন চাই। বাংলাদেশের জন্য এটা অনেক কঠিন হলেও আমরা প্রয়োজনীয় সহযোগীতা করতে প্রস্তুত।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক এস এম আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, নাজমুল করিম চৌধুরী শারুন ও সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর