কর্ণফুলীতে মাস্ক না পরায় ১৪ জনের জরিমানা

সাধারণ মানুষেরা মাস্ক ঘরে রেখে বাইরে এসে নানা অজুহাত শোনাচ্ছেন ম্যাজিস্ট্রেটকে। কিছু মানুষ মাস্ক পরলেও সেটা তারা থুতনিতে রেখে দিচ্ছেন। অজুহাত দিয়ে কিছু মানুষ মাস্ক ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন।

রবিবার (২০ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর কেইপিজেড এলাকায় মাস্ক বিতরণ করতে গিয়ে ১৪ জন পথচারীকে ১৮শত টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা।

এছাড়া অভিযানে পথচারীদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ও তাদের সচেতনতা বৃদ্ধি করতে নানা পরামর্শ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা জানান, এমন কিছু মানুষদের জরিমানা করা হয়েছে তারা মাস্ক ঘরে রেখে এসেছেন। আমরা এই সচেতনতা ওপরে আরও জোর দিচ্ছি। সচেতনভাবে বিষয়টি অবহেলা করার জন্য এই ধরনের মানুষদের দ্বিগুণ জরিমানা করা হবে বলও জানান তিনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর