মাদারীপুরে লোকাল বাসের ধাক্কায় পথচারী নিহত, পিকআপ ড্রাইভার আহত

মাদারীপুরে মহাসড়কের পাশে থামিয়ে রাখা দুইটি পিকআপের পিছনে লোকাল বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছে পিকাপের ড্রাইভার।

রবিবার বিকালে (২০ নভেম্বর) ঢাকা-বরিশাল মাহসড়কের সদর উপজেলার সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত নপ্তি (১৭) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নিজ বাজিতপুর এলাকার বাদশা নপ্তির ছেলে। এবং আহত সাগর নপ্তি (২০) একই গ্রামের শাহজাহান নপ্তির ছেলে।

পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে বালু ভরাট করা ফাঁকা জায়গায় একটি পিকআপে সমস্যা দেখা দেয়ায় থামিয়ে মেরামত করছিলো পিকাপের ড্রাইভার সাগর এবং সৈকত নামে এক পথচারী দাড়িয়ে সেটা দেখছিলো। আর পিছনে অন্য একটি পিক-আপও রাখা ছিলো। এসময় টেকেরহাট থেকে আসা মাদারীপুরগামী শুভযাত্রা নামের একটি যাত্রীবাহী লোকাল বাস পিছনে ধাক্কা দিলে পূর্বে থামিয়ে থাকা পিকআপটি খালে পড়ে যায়।

এ ঘটনায় পিকআপ মেরামত করতে থাকা ড্রাইভার গুরুতর আহত অবস্থায় প্রথমে রাজৈর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। এবং পথচারী সৈকতকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যায়। গুরুতর আহত অবস্থায় পিকাআপের ড্রাইভার সাগর নপ্তি চিকিৎসাধীন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহতের দুই ব্যক্তির একজন সদর হাসপাতালে মারা গেছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর