আল্লামা শফী হত্যা মামলায় দেশের শীর্ষ আলেমদের নিন্দা

হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এনে দায়ের করা মামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ২৮ আলেম। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জ্ঞাপন করা হয়।

পাঠানো বিজ্ঞপ্তিতে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়, হেফাজত জেগে ওঠলে তারা আর পালানোর পথ খোঁজে পাবে না।

আলেমগণ ওই বিবৃতিতে বলেন, আল্লামা শফীর স্বাভাবিক মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষকরা গণমাধ্যমের দ্বারা প্রকাশ্যে সাক্ষ্য দিয়েছেন। তারপরেও দেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে একটি মহল জনপ্রিয় আলেম উলামাদের বিরুদ্ধে মিথ্যাচারের মামলা দায়ের করেছেন।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশের শান্তি বিনষ্টে অপচেষ্টা করে যাওয়া ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। নয়তো হেফাজতে ইসলাম একবার জেগে ওঠলে তারা আর পালানোর পথ খোঁজে পাবেনা।

প্রেরিত বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা শায়েখ আহমদ (হাটহাজারী), মাওলানা মাহফুজুল হক, মুফতি হাবীবুর রহমান (নাজিরহাট), আল্লামা নূরুল ইসলাম, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা নোমান ফয়জী (মেখল), আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা অ্যাডভোকেট আবদুর রাকীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ মোমেনশাহী, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মুহাম্মদ ইসহাক, আল্লামা আবুল কালাম, আল্লামা নূরুল ইসলাম আদীব, মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা হাফেজ নাজমুল হাসান, মাওলানা আরশাদ রহমানী, মাওলানা ইসমাঈল নূরপুরী, মাওলানা আবদুল আউয়াল প্রমুখ।

এর আগে গত ১৭ ডিসেম্বর আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন তার শ্যালক মঈন উদ্দিন। মামলায় আসামি করা হয় হেফাজতের যুগ্ন মহাসচিব আল্লামা মামুনুল হকসহ ৩৬ জনকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর