দেশে এসেছে ধাতুর তৈরি বঙ্গবন্ধুর ভাষ্কর্য, বসতে পারে যে কোনো দিন

রাজধানীর ধোলাইপাড়ের মোড় থেকে শুরু হয়েছে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে। সেই যায়গায় বসানো হবে বঙ্গবন্ধুর ভাষ্কর্য। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর আঙ্গুল উচিয়ে পাক শাসকদের হুশিয়ার করার ভঙ্গিমাটি তুলে ধরা হয়েছে ভাষ্কর্যে।

ধাতব ভাষ্কর্যটি এরই মধ্যে চীন থেকে দেশে এসে পৌছেছে। কথা ছিলো গেলো ১২ মার্চ এক্সপ্রেসওয়ে উদ্বোধনের আগেই ধোলাইপাড়ের মোড়ে বসানো হবে। কিন্তু চীনে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে পিছিয়ে যায় ভাষ্কর্য নির্মাণ কাজ। পরে ঠিক হয়েছিলো এবারের ১৬ ডিসেম্বেরের আগেই ভাষ্কর্যটি স্থাপন করা হবে। কিন্তু; আপাদত ধীরে চলা নীতি অবলম্বন করছে সড়ক ও জনপদ বিভাগ।

সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানান, কাজটি বন্ধও নাই আবার খুব দ্রুতও চলছে না। এটি আপাদত ধীর গতিতে চলছে। চীন থেকে ধাতব বস্তু দিয়ে তৈরি ভাষ্কর্য দেশে এসেছে। অনুমোদনের ১৫ দিনের মধ্যেই কাজটি সমাপ্ত করা হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর