আবারও আফগানিস্তানে বোমা হামলা, নারী শিশুসহ নিহত ৮

মাঝখানে মাত্র একটা দিন। এরই মাঝে দুইবার শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে ওঠল আফগানিস্তানের মাটি। রোববার দেশটির রাজধানি কাবুলে বিস্ফোরিত এই বোমায় নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন ৮ জন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। বাড়তে পারে মৃতের সংখ্যাও।

আল-জাজিরার এক খবরে বলা হয়, রোববার সকালে গাড়ি বোমা বিস্ফোরণে তার পাশে থাকা বেশ কিছু গাড়িতে আগুন লেগে যায়। বোমার প্রচণ্ড আঘাতে আশেপাশের দোকানপাটও ক্ষতিগ্রস্থ হয়। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আশেপাশের পরিবেশ।

সরকারি এক বিবৃতিতে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়। তবে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠিই হামলার দায় স্বীকার করেনি। যদিও এর আগে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল আইএস।

আফগানিস্তানের পরিস্থিতিতি দিনদিন অবনতি হচ্ছে। প্রতিদিনই দেশটির কোনো না কোনো এলাকায় বোমা বিস্ফোরিত হচ্ছেই। আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই লাগাম টানতে পারছেন না। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে চলমান এই হত্যাযজ্ঞের খেলা বন্ধ করতে তালেবান ও সরকার যখন আলোচনা করছে তখনই বেড়ে গেল হামলার ঘটনা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর