“চাইনিজ ইনস্টিটিউট” কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ (BEZA) এর কর্মকর্তাদেরকে চাইনিজ ভাষা প্রশিক্ষণের জন্য উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২০ ডিসেম্বর) দুপুর ৩টায় বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ’র প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ “চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষন” কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠিানটির কার্যনির্বাহী সদস্য হারুনুর রাশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মহা ব্যবস্থাপক মো: শোয়েব।
এ সময় চাইনিজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জামাল হোসেন, প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রধান প্রশিক্ষক প্রফেসর মহিউদ্দিন তাহের এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্কোয়াড্রন লীডার (অব:) আলী মাহমুদ খান উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইকোনমিক জোনের ১২ জন প্রশিক্ষনার্থীসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় BEZA’র সভাপতি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশী আধুনিক শিল্প ও ইনভেস্টমেন্ট এর গুরুত্ব বিবেচনায় বর্তমান বিশ্বের শিল্প ও অর্থনীতির মহাশক্তিধর (ইকোনমিক জায়ান্ট) চীনের দিকে সকলকে আকৃষ্ট করেন। চাইনিজ ভাষা শিক্ষা ছাড়া কাউন্টার পার্ট চীন হতে শিল্প ও ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনয়ন অনেক কঠিন বিষয়, বিধায় আমাদের জন্য চাইনিজ ভাষা শিক্ষা অপরিহার্য। “চাইনিজ ইনস্টিটিউট” কে “চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ পার্টনার পেয়ে অত্যন্ত আনন্দিত।
বার্তাবাজার/পি/এ.আর