কাবার দরজার ডিজাইনার মুনির আর নেই

মারা গেলেন পবিত্র কাবা ঘরের দরজার ডিজাইনার ইঞ্জিনিয়ার মুনির আল জুনদি। শনিবার স্থানীয় সময় সকালে জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, ১৯৭০ সালে সৌদি আরবের বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ শতভাগ খাঁটি স্বর্ণ দিয়ে কাবা ঘরের একটি দরজা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। আর সেই দরজার ডিজাইন করার জন্য দায়িত্ব দেওয়া হয় মুনির আজ জুনদিকে।

মুনিরের চমৎকার নকশায় দরজার দৈর্ঘ্য রাখা হয় তিন মিটার আর প্রস্থ ২ মিটার। দরজার পুরুত্ব রাখা হয়েছে আধা মিটারের কাছাকাছি। থাইল্যান্ড থেকে ম্যাকা কাঠ দিয়ে দরজার কাজ করা হয়। যা বর্তমান বিশ্বে সবচেয়ে দামি কাঠ হিসাবে পরিচিত।

সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক এই দরজার কাজটি মুসলিম প্রকৌশলী দিয়ে করানোর বাধ্য বাধকতা ছিল। মুনির দরজার নকশা করলেও তা নির্মাণ করেন মক্কা নগরীর ঐতিহ্যবাহী স্যাঁকরা মাহমুদ বদরের কারখানা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর