“পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মানব সুরক্ষায় প্রয়োজন” শ্লোগান নিয়ে পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণ পরিষদ লালমনিরহাটের আয়োজনে জেলা প্রেসক্লাব হলরুমে পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা ও উঠান বৈঠক-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণ পরিষদ লালমনিরহাটের সভাপতি নিশিকান্ত রায়।
বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক বাবু মোল্লার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান বক্তব্য রাখেন পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণ পরিষদ লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সাদিক ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ তানভির আল হুদা, সময় টেলিভিশন প্রতিনিধি মোফাখখারুল ইসলাম মজনু, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, দ্য ডেইলী স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, বাসন্তিকার পরিচালক পিকে বিক্রম, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রত্যেক জেলা ও উপজেলায় পাখিদের অভয়ারণ্য তৈরি এবং বনাঞ্চল তৈরির বিষয়ে আলোচনা করেন।সেই সাথে জীব বৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য নানান ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত আলোচনা করেন।
এসময় পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণ পরিষদ লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর